News71.com
 International
 21 Jun 21, 02:19 PM
 524           
 0
 21 Jun 21, 02:19 PM

শক্তিশালী ঝড়ের কবলে তিন দেশ॥

শক্তিশালী ঝড়ের কবলে তিন দেশ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ডুবে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বহু এলাকা। শক্তিশালী টর্নেডো ও ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের বেশ কয়েকটি শহর। ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ডুবে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বহু এলাকা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘরের।শনিবার সকালে যুক্তরাষ্ট্রের আলাবামায় ঘূর্ণিঝড় ক্লডেটটি আঘাত হানে। এতে ঝড়ো বাতাস ও ভারি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ডুবে থাকতে দেখা যায়। এর আঘাতে রাজ্যটির ব্রিউটন শহরের কমপক্ষে ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে পড়ে বহু গাছপালা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।আলাবামার পাশাপাশি যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলেও আঘাত হানে ঘূর্ণিঝড়টি। রাজ্যটির স্লিডেল শহরে অবিরাম বৃষ্টিতে দেখা দেয়া বন্যায় ভেসে গেছে রাস্তাঘাট। দৈনন্দিন কাজে বের হওয়া মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাবে শুরু হওয়া বৃষ্টিপাত আরও দুদিন অব্যাহত থাকবে।স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়। এখনও বিরতিহীনভাবে বৃষ্টি হচ্ছে। সাধারণত এমনটা দেখা যায় না। বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে। ঘর থেকে বের হতে অনেক সমস্যায় পড়ছি আমরা।এদিকে, ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের বেশ কয়েকটি শহর। শনিবার নিউজিল্যান্ডের দক্ষিণ অকল্যান্ড শহরে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন দু'জন। ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১২শ ঘরবাড়ি। অন্যদিকে, নেদারল্যান্ডসের লিরসাম শহরেও ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ো বাতাসে উপড়ে গেছে গাছপালা, লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়িঘরের দরজা, জানালা ও ছাদ। উপড়েপড়া গাছের কারণে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন