News71.com
 International
 26 Jun 21, 08:38 PM
 328           
 0
 26 Jun 21, 08:38 PM

নিজেদের তৈরি টিকা নিলেন ইরানের সর্বোচ্চ নেতা॥

নিজেদের তৈরি টিকা নিলেন ইরানের সর্বোচ্চ নেতা॥

আন্তর্জাতিক ডেস্কঃ নিজেদের দেশে তৈরি করা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।শুক্রবার (২৫ জুন) সকালে তিনি করোনা টিকার প্রথম ডোজ নেন বলে জানিয়েছে পার্সটুডে। ইরানের গবেষক ও বিজ্ঞানীদের তৈরি 'কোভ-ইরান বারাকাত' নামের ওই ভ্যাকসিনটি সব ধরনের ট্রায়াল শেষে অতি সম্প্রতি এটি মানবদেহে দেওয়ার অনুমতি মিলে।

ভ্যাকসিন নেওয়ার পর আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, আমি বিদেশি কোনো ভ্যাকসিন নিতে ইচ্ছুক ছিলাম না। এ কারণেই টিকা নিতে পীড়াপীড়ির পরও ইরানি ভ্যাকসিনের জন্য অপেক্ষা করেছিলাম। নিজ দেশে ভ্যাকসিন তৈরি ইরানের জাতীয় গর্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সব ইরানির উচিত ইরানের এ গর্বকে যথাযোগ্য সম্মান জানানো। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, দেশের ভেতরেই যখন রোগ প্রতিরোধ ও চিকিৎসার সুযোগ রয়েছে তখন আমরা কেন সেই সুযোগকে কাজে লাগাবো না? তবে প্রয়োজনে বিদেশি ভ্যাকসিন নেওয়ার মধ্যে দোষের কিছু নেই। কোভ-ইরান বারাকাত ভ্যাকসিন ব্যবহারের লাইসেন্স পাবার মধ্য দিয়ে ইরান করোনার টিকা প্রস্তুতকারী বিশ্বের ছয়টি দেশের মধ্যে নিজেদের স্থান করে নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন