News71.com
 International
 02 Jul 21, 08:13 PM
 321           
 0
 02 Jul 21, 08:13 PM

ইসরায়েলের ৪টি ড্রোন ভূপাতিত করার দাবি হিজবুল্লাহ'র॥  

ইসরায়েলের ৪টি ড্রোন ভূপাতিত করার দাবি হিজবুল্লাহ'র॥   

নিউজ ডেস্কঃ ইসরায়েলের চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী বৈরুতের মাদি এলাকায় ড্রোনগুলো ধ্বংস করা হয়। ইরাকের সাবেরিন নিউজ চ্যানেল জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সাগরের দিক থেকে লেবাননের রাজধানী বৈরুতের মাদি এলাকায় প্রবেশের চেষ্টাকালে চারটি ইসরায়েলি ড্রোন ধ্বংস করে হিজবুল্লাহর সেনারা। এগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়। এর বেশি কিছু জানায়নি এই সংবাদ চ্যানেল।

ইসরায়েল মাঝে মধ্যেই লেবাননের জল, স্থল ও আকাশ সীমা লঙ্ঘন করে। আন্তর্জাতিক সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননের আকাশ ব্যবহার করে এর আগে সিরিয়াতেও হামলা চালিয়েছে তেল আবিব।
লেবানন সরকার সব সময় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে অবহিত করার পাশাপাশি আগ্রাসন ঠেকাতে পদক্ষেপের দাবি জানিয়ে আসছে।

২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত ১৭০১ নম্বর ইশতেহারে বলা হয়েছে, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে কোনো বিদ্বেষমূলক তৎপরতা চালাবে না। কিন্তু ইসরায়েল কোনো আন্তর্জাতিক আইন ও ইশতেহারকেই মেনে চলছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন