News71.com
 International
 03 Jul 21, 06:09 PM
 348           
 0
 03 Jul 21, 06:09 PM

দেশ বিরোধী ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তা বিএনপিই করছে॥ ওবায়দুল কাদের

দেশ বিরোধী ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তা বিএনপিই করছে॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তা বিএনপিই করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৩ জুলাই) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক-এগারো ঘটানোর যে রঙিন খোয়াব দেখছে তা দুঃস্বপ্ন মাত্র।

দেশে এক-এগারোর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে বিএনপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তা বিএনপিই করছে। বিএনপির একগুঁয়েমি এবং সোয়া এক কোটির বেশি ভুয়া ভোটার সৃষ্টি করে দলীয় লোক বিচারপতি আজিজকে দিয়ে নির্বাচনের নামে প্রহসনের অপচেষ্টা এক-এগারোর অন্যতম প্রধান কাজ। ক্ষমতা টিকিয়ে রাখতে যেমনি তারা নানা অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়িয়েছিল তেমনি হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি এখনও মরিয়া হয়ে অন্ধকারে অলি-গলি পথে হাঁটছে।খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিএনপিতে কোনো সঙ্কট নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দলীয় নেতৃত্ব নিয়ে ঘটা করে সঙ্কট নেই বলার মধ্যেই মনে হচ্ছে ‘ডাল মে কুচ কালা হ্যায়’। বিএনপির সর্বপর্যায়ের কিছু নেতা আওয়ামী লীগে যোগদানের জন্য তলে তলে যোগাযোগ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন