
নিউজ ডেস্কঃ ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রবিবার বেলা সাড়ে ১১টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ সুলুর পাতিকুলে বিমানটি বিধ্বস্ত হয়। সূত্র- রয়টার্সের।ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান কিরিলিটো শবেজানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে উদ্ধারকারী দল। তারা উদ্ধারকাজ শুরু করেছে। এএফপির বরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, সি-১৩০ উড়োজাহাজটি বিধ্বস্তের ঘটনায় ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।