
নিউজ ডেস্কঃ পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় জুনের প্রথমদিকে সংগ্রহ করা নমুনায় ভারতীয় ডেল্টা ধরনের অস্তিত্ব পাওয়া গেছে। দেশটিতে ডেল্টার অস্তিস্ত পাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এদিকে, করোনা মোকাবেলায় সম্প্রতি দেশটিতে নতুন আইন কার্যকর হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, করোনা বিষয়ক গণস্বাস্থ্য বিধি মেনে না চললে দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়াও উন্মুক্ত স্থানে ধর্মীয় প্রার্থনা, মাস্ক না পড়া, রাস্তায় খাবার ছাড়া অন্য জিনিসপত্র কেনা-বেচা করলেই পুলিশের হাতে গ্রেফতার হতে হবে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেন রুথ অ্যাসেং বলেন, আমাদের পর্যবেক্ষণে দেখতে পেয়েছি দ্রুতগতিতে প্রাদুর্ভাবের ফলে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের শুরুতে দৈনিক সংক্রমণের পিক টাইম বা সর্বোচ্চ সংক্রমণে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সেখানে জুলাইয়ের শুরু থেকেই কাউকে চার্চ বা মসজিদের বাইরে নামাজ আদায়, মাস্ক না পরা এবং রাস্তায় জিনিসপত্র বিক্রি করাসহ যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি ভঙ্গ করতে দেখলেই দুই মাসের কারাদণ্ড দেওয়া হবে।