
আন্তর্জাতিক ডেস্কঃরোনাভাইরাসের নিত্য নতুন ভ্যারিয়েন্ট, বিশেষ করে ভারতে প্রথম শনাক্ত ডেল্টা ভ্যারিয়েন্টের বিপর্যস্ত ইন্দোনেশিয়ায় স্বাস্থ্য-কর্মীদের বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুই ডোজ টিকা নেওয়ার পরে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এরপরই থেকে ইন্দোনেশিয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। ইন্দোনেশিয়ার ডাক্তার ও নার্স সমিতি বিবিসিকে জানিয়েছে, মৃতদের সবারই চীনে তৈরি সিনোভ্যাক টিকা নিয়েছিল। এ বছর ফেব্রুয়ারি মাস থেকে জুন পর্যন্ত ৯৪৯ জন স্বাস্থ্য কর্মী মারা গেছেন। তাদের মধ্যে ২০ জন চিকিৎসক এবং ১০ জন সিনোভ্যাকের ভ্যাকসিন নিয়েছিল।
ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে তাতে অনেক বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছেন দ্রুত যেন সমস্ত ডাক্তার, নার্স এবং অন্য স্বাস্থ্য-কর্মীদের একটি বুস্টার ডোজ অর্থাৎ সিনোভ্যাকের তৃতীয় একটি ডোজ দেওয়া হয়। ইন্দোনেশিয়ার ২৫ কোটি জনসংখ্যার মধ্যে আট শতাংশেরও কম লোক টিকা পেয়েছে। কিন্তু সম্প্রতিকালে করোনাভাইরাসের প্রকোপে বেড়ে যাওয়া মানুষজন টিকা নেওয়ার অনেকটাই মরিয়া হয়ে পড়েছেন।ইন্দোনেশিয়াতে বর্তমানে প্রতিদিন ২০ হাজারেরও বেশি নতুন করে করোনাভাইরাসের রোগী শনাক্ত হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই হিসাবের চেয়ে প্রকৃত সংখ্যা অনেক বেশি কারণ রাজধানী জাকার্তার বাইরে কোভিডের পরীক্ষার সুযোগ অনেকে সীমিত রয়েছে। তবে অনেক ডাক্তাররাই সিনোভ্যাকের টিকাকে নিরাপদ বোধ করছেন না।