
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানি কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শর্তসাপেক্ষে এসব দেশের নাগরিকরা এখন থেকে দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে যুক্তরাজ্য ও পর্তুগালসহ পাঁচটি দেশের নাগরিকদের ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জার্মানি। স্থানীয় সময় আগামী বুধবার (৭ জুলাই) থেকে এ ঘোষণা কার্যকর হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হচ্ছে রাশিয়া, ভারত ও নেপাল।
ঘোষিত এই পাঁচটি দেশ ভাইরাসের উচ্চ সংক্রমণের মধ্যে রয়েছে, যেখান থেকে ডেল্টা ও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ভারতে সর্বপ্রথম ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব শনাক্ত হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জার্মানি কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শর্তসাপেক্ষে এসব দেশের নাগরিকরা এখন থেকে দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন। এ বিষয়ে জারিকৃত এক বার্তায় জানানো হয়, ঘোষিত পাঁচটি দেশের যেসব ব্যক্তি করোনার ভ্যাকসিন গ্রহণ করেননি তাদেরকে জার্মানিতে প্রবেশের পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে পাঁচ দিন পর পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসলে ভিন্ন শর্ত পালনসাপেক্ষে ১০ দিনের আগেই কোয়ারেন্টাইন শেষ করা যাবে।