News71.com
 International
 06 Jul 21, 01:57 PM
 295           
 0
 06 Jul 21, 01:57 PM

কঠোর শৃঙ্খলার কারনে ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু অনেকটা কমেছে॥

কঠোর শৃঙ্খলার কারনে ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু অনেকটা কমেছে॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে গত ১১১ দিন পর করোনার দৈনিক সংক্রমণ ৩৫ হাজারের নিচে নেমেছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর সংখ্যাও কমে হয়েছে ৫৫৩। এ ছাড়া সংক্রমণের দৈনিক হারও নিম্নমুখী হয়েছে।মঙ্গলবার (৬ জুলাই) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আনন্দবাজার। নতুন সংক্রমণের মতো দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে অনেকটাই। সোমবার দেশটিতে ৭৭৩ জনের কোভিডে মৃত্যু হয়েছিল। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ১০৬ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৪ হাজার ৭০৩ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটির ছয় লাখেরও বেশি। মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি তিন হাজারেরও বেশি। আর দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৩৫৭। এখন পর্যন্ত ভারতে দেওয়া হয়েছে সাড়ে ৩৫ কোটিরও বেশি ডোজ। দ্বিতীয় ঢেউ নিম্নমুখী হলেও কয়েক সপ্তাহের মধ্যে করোনার নতুন রূপ ডেল্টা প্লাস দেশটিতে সম্ভাব্য তৃতীয় ঢেউ ভয়াবহ করে তুলতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন