News71.com
 International
 06 Jul 21, 01:57 PM
 275           
 0
 06 Jul 21, 01:57 PM

মার্কিন যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১৫০॥

মার্কিন যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১৫০॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে জুলাইয়ে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ৪০০টি গোলাগুলির ঘটনায় ১৫০ জন নিহত হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। শুক্রবার (২ জুলাই) থেকে রোববার (৪ জুলাই) ৭২ ঘণ্টায় এসব বন্দুক সহিংসতার ঘটনা ঘটে। ঘটনা ও হতাহতের সংখ্যা এখনো আপডেট করছে সংস্থাটি। নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, নিউইয়র্কে সাধারণত বন্দুক সহিংসতা দেখা যায় না সেখানে ওই ৭২ ঘণ্টায় ২১টি বন্দুক সহিংসতায় ২৬ জন হামলার শিকার হয়েছেন। গত বছর একই সময়ে ২৫টি ঘটনায় ৩০ জনকে গুলি করা হয়েছিল।

গত ৪ জুলাই নিউইয়র্কে ১২টি জায়গায় গোলাগুলি হয়েছে। এতে ১৩ জন ভুক্তভোগী হয়েছেন। গত বছর সেখানে আটটি গোলাগুলির ঘটনা ঘটেছিল, হামলার শিকারও হয়েছিল আটজন। নিউইয়র্কে এ বছর বন্দুক সহিংসতা ৭৬৭টি ঘটনায় হামলার শিকার হয়েছেন ৮৮৫ জন। গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেড়েছে। শিকাগোয় এ বছরের জুলাইয়ের শুরুটা একটি চ্যালেঞ্জিং সময় ছিল। সে সময় ৮৩ জন গুলিবিদ্ধ হয়েছে, এর মধ্যে মারা গেছে ১৪ জন। এসব ঘটনায় রোববার (৪ জুলাই) পাঁচ বছরের এক শিশু ও সোমবার (৫ জুলাই) ছয় বছরের আরেকটি শিশু গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া দুজন শিকাগো পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ী

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন