News71.com
 International
 06 Jul 21, 06:45 PM
 325           
 0
 06 Jul 21, 06:45 PM

টোকিও অলিম্পিকে সাংবাদিকদের জন্য কঠোর নিয়ম॥

টোকিও অলিম্পিকে সাংবাদিকদের জন্য কঠোর নিয়ম॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিদিন করোনা পরীক্ষার পাশাপাশি প্রত্যেকের শারীরিক অবস্থা জানতে থাকছে নির্ধারিত অ্যাপ। দেশটিতে পৌঁছেই কঠোর কোয়ারেন্টাইনের মধ্যে থাকতে হবে। জাপানে টোকিও অলিম্পিক কাভার করতে যাওয়া সংবাদমাধ্যকর্মীদের থাকতে হচ্ছে তিনদিনের কঠোর কোয়ারেন্টাইনে। এসময় হোটেলের বাইরে যাওয়ার অনুমতি নেই তাদের। প্রতিদিন করোনা পরীক্ষার পাশাপাশি প্রত্যেকের শারীরিক অবস্থা জানতে থাকছে নির্ধারিত অ্যাপ। তিনদিন পর যাদের করোনা পরীক্ষা নেগেটিভ আসবে তাদের হোটেলের বাইরে যেতে বা গেমস কাভার করতে আর কোনো বাধা থাকবে না বলে জানান রয়টার্সের প্রতিবেদক জোসেপ ক্যাম্পবেল। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরেই পর্দা উঠবে টোকিও অলিম্পিকের। তাই গেমস কাভার করতে এরইমধ্যে জাপানে পৌঁছে গেছে বিভিন্ন দেশের সংবাদমাধ্যমকর্মী।

তারই ধারাবাহিকতায় এবার দেশটিতে অলিম্পিক কাভার করতে গেছেন রয়টার্সের প্রতিবেদক জোসেপ ক্যাম্পবেল। দেশটিতে পৌঁছেই কঠোর কোয়ারেন্টাইনের মধ্যে থাকতে হচ্ছে তাকে। জোসেপ ক্যাম্পবেল বলেন, 'আমাদেরকে এখানে তিনদিনের কঠোর কোয়ারেন্টাইনের থাকতে হবে। আমরা যারা অলিম্পিক কাভার করতে এসেছি, বিমানবন্দর থেকে সোজা এই হোটেলে নিজ নিজ কক্ষে এসেছি। এখান থেকে এই তিনদিনে আর কোথাও যেতে পারবো না। যদি এই তিনদিনে আমাদের ফলাফল নেগেটিভ আসে। তবেই আমরা বাইরে যাওয়ার সুযোগ পাবো।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন