News71.com
 International
 06 Jul 21, 06:45 PM
 305           
 0
 06 Jul 21, 06:45 PM

জাপানে ভূমিধসে নিহতের সংখ্যা বাড়ল॥

জাপানে ভূমিধসে নিহতের সংখ্যা বাড়ল॥

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২৪ জন। তাদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দেশটির শিজুওকা ও কানাগাও প্রদেশে ৪৮ ঘণ্টা রেকর্ড ভারি বৃষ্টিপাতের পর শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় শুরু হয় ভূমিধস। এরপরই সেনাবাহিনীর পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে নামে দেশটির হাজারখানেক উদ্ধারকর্মী।

এরইমধ্যে নিখোঁজদের তালিকা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। ভয়াবহ এ ভূমিধসের পর এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে প্রায় তিন হাজার ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দাদের অনেকেই অবস্থান করছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। পরিস্থিতি সামাল দিতে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জরুরি টাস্কফোর্স গঠন করেছেন। মৌসুমি বৃষ্টিপাত ও ভূমিধস আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে টোকিওবাসীর। এর আগে গেল বছর টানা বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে জাপানে ২শ'র বেশি মানুষ মারা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন