News71.com
 International
 06 Jul 21, 08:43 PM
 318           
 0
 06 Jul 21, 08:43 PM

কিউবায় হারিকেন এলসার তাণ্ডব॥

কিউবায় হারিকেন এলসার তাণ্ডব॥

আন্তর্জাতিক ডেস্কঃ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবায় হারিকেন এলসার প্রভাবে ভারি বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার (৫ জুলাই) কিউবার উপকূলীয় এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়টি। প্রাণহানির আশঙ্কায় নিরাপদে সরিয়ে নেয়া হয় উপকূলের এক লাখ ৮০ হাজার বাসিন্দাকে। ভারি বৃষ্টিপাতে কিউবার বিভিন্ন এলাকায় তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। কিউবায় তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন এলসা। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ১৫টির বেশি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন