News71.com
 International
 07 Jul 21, 06:01 PM
 319           
 0
 07 Jul 21, 06:01 PM

কিউবা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন এলসা॥

কিউবা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন এলসা॥

আন্তর্জাতিক ডেস্কঃ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালানোর পর কিউবা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন এলসা। এতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হারিকেনটি কিউবার ভূখণ্ড অতিক্রমের পর মেক্সিকো উপসাগরে আরও শক্তি সঞ্চয় করে ফ্লোরিডা উপকূলের পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, বুধবার (০৭ জুলাই) সকাল নাগাদ এটি উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঘূর্ণিঝড় মোকাবিলায় এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ফ্লোরিডা প্রশাসন বলে জানান রন ডিস্যান্টিস।

সোমবার, স্থানীয় সময় সকালে কিউবার দক্ষিণ-মধ্যাঞ্চলীয় উপকূলে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে হারিকেন এলসা। এ সময় ঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। তাণ্ডবলীলা চলে পুরো দক্ষিণ উপকূলজুড়ে। হারিকেনের প্রভাবে কিউবাজুড়ে অব্যাহত থাকে ভারি বৃষ্টিপাত ও প্রবল বাতাস। এতে সর্বোচ্চ ১৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে, হারিকেনে ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।এর আগে দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় প্রায় এক লাখ বাসিন্দাকে। স্থানান্তর করা হয় বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে। এদিকে কিউবা উপকূলে আঘাত হানার পর হানিকেন এলসা মেক্সিকো উপসাগরে আরও শক্তি সঞ্চয় করে ফ্লোরিডার পশ্চিম উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়াবিদরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন