
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের দুই স্থলবন্দরে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবানদের হামলায় ওই দুই স্থলবন্দরের ইরানের অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, দেশটির শুল্ক বিভাগ এক ঘোষণায় ওই দুই স্থলবন্দর বন্ধ করে দিয়েছে। পার্সটুডে জানায় ইরানের শুল্ক বিভাগের মুখপাত্র রুহুল্লাহ লাতিফি বৃহস্পতিবার (৮ জুলাই) এক বিবৃতিতে এক বিবৃতিতে দুই বন্দর 'দোগারুন' এবং 'মাহিরুদ' স্থলবন্দরে পণ্য না পাঠানোর জন্য ইরানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
পার্সটুডে জানায়, তালেবান যোদ্ধারা আফগানিস্তানের অংশে ওই দুই স্থলবন্দর দখল করে নিয়েছে। এরই প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও চিত্রে দেখা যায়, দুই স্থলবন্দরের আফগান অংশে তালেবান যোদ্ধাদের দেখা গেছে। এ ছাড়া রুহুল্লাহ লাতিফি আরও জানান, আফগানিস্তানের সঙ্গে ইরানের তৃতীয় স্থলবন্দর 'মিলাক' দিয়ে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিকভাবে রয়েছে।অন্যদিকে আফগান নিরাপত্তা কর্মকর্তাদের দাবি , তারা ওই দুটি স্থলবন্দরের নিয়ন্ত্রণ দ্রুত ফিরে পাবে। তাদের দাবি ওই দুই বন্দর থেকে আফগানিস্তানের নিরপত্তা বাহিনীর সদস্যদের কৌশলগত কারণে সরিয়ে নেওয়া হয়েছে।