News71.com
 International
 10 Jul 21, 06:26 PM
 288           
 0
 10 Jul 21, 06:26 PM

রাশিয়া, চীন ও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র॥

রাশিয়া, চীন ও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক ও জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের ঝুঁকিতে রাশিয়ার পাশাপাশি চীন ও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন। এ ছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জ্বালানি পাইপলাইনে সাইবার হামলার ঘটনায় রাশিয়াকে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। একই দিন চীনের সামরিক বাহিনী ও উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনে জড়িত থাকা এবং রাশিয়া ও ইরানে রপ্তানিতে সহযোগিতা করা ৩৪টি কোম্পানি ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া মার্কিন প্রযুক্তি ইরানে রপ্তানির কারণে ৮ ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় আনার পাশাপাশি রুশ সেনাবহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার জন্য সাত ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত, চীন, ইরান ও রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা দেশগুলোর সরকার, কোম্পানি ও ব্যক্তিবর্গকে জবাবদিহির আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন