News71.com
 International
 10 Jul 21, 06:58 PM
 297           
 0
 10 Jul 21, 06:58 PM

ভারতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির রেকর্ড॥ ডিজেলের দর বাংলাদেশের থেকে লিটারে ৪০ টাকা বেশী

ভারতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির রেকর্ড॥ ডিজেলের দর বাংলাদেশের থেকে লিটারে ৪০ টাকা বেশী

নিউজ ডেস্কঃ ভারতের বাজারে ক্রুড বা অপরিশোধিত জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি প্রকট আকার ধারণ করেছে। চলতি মাসে দেশটিতে পেট্রোল ও ডিজেল রেকর্ড দামে বিক্রি হচ্ছে। বর্তমানে বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী পশ্চিমবঙ্গসহ দেশটির ১৩টি রাজ্যে পেট্রোপন্য লিটার প্রতি বাংলাদেশী মুদ্রায় পেট্রোল ৩০ টাকা ও ডিজেল ৪০ টাকা বেশী দামে খুচরা বিক্রি করা হচ্ছে। একইসাথে তালমিলিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দেশটির নাগরিকরা রাজপথে প্রতিবাদে সরব হয়েছে। যদিও দেশটির কেন্দ্রীয় সরকার বলছে আন্তর্জাতিক বাজারে ক্রুড বা অপরিশোধিত জ্বালানি তেলের দাম এবার রেকর্ড পর্যায়ে চলে গেছে। তাই তারা অনেকটা বাধ্য হয়েই পেট্রোপন্যের দাম বাড়াচ্ছেন। যদিও কেন্দ্রের এই কথা মানতে রাজী নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমুল কংগ্রেস। তাদের দাবী ব্যবসায়ীদের সাথে যোগসাজশে পেট্রোপন্যের দাম বাড়িয়ে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দিল্লী সরকার।

ভারতের গণমাধ্যমগুলো বলছে, ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পাম্পগুলোতে লিটার প্রতি ১০০ টাকার বেশি পরিশোধ করতে হচ্ছে ভোক্তাদের। অপরিশোধিত তেলের উচ্চ দামের কারণে ভারতীয় তেল বিপণন সংস্থাগুলো এ বছরের শুরু থেকে ডিজেল পেট্রোলের দাম বাড়াতে থাকে। এ পর্যন্ত পেট্রোলের দাম প্রায় ১৯.৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ২১ শতাংশ বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান সংবাদমাধ্যম বলেছে, দেশটিতে শুধুমাত্র গত মে মাসেই ১৩ বার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। পেট্রোল পাম্প থেকে সরাসরি যারা তেল কেনেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও এর কোন সুবিধা তারা ভোগ করতে পারছেন না। এ জন্য সরকারের কর ব্যবস্থাকেই দায়ী করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। কারন এই মুহুর্তে ভারতে অপরিশোধিত জ্বালানি তেলের উপর আরোপিত কর বিশ্বে সর্বোচ্চ। তাই সরকারের প্রত্যক্ষ কর মেটাতেই যে দাম বাড়ছে পেট্রোপন্যের এটা সকলের কাছে অনেকটাই পরিস্কার ।

এদিকে ভারতের আভ্যন্তরিন বাজারে ক্রমবর্ধমানভাবে রান্নার গ্যাস ও জ্বালানির দাম বাড়তে থাকায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বাম ফ্রন্ট ও কংগ্রেসসহ বিভিন্ন আন্চলিক দলগুলো । আজও ভারতের পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্র শাসিত অন্চলে মাথায় রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে বিক্ষোভ করেছেন নাগরিকেরা। তারা অভিযোগ করেছেন, কোভিড পরিস্থিতিতে সাধারন মানুষের সমস্যার কথা না ভেবে নতুন করে বর্ধিত হারে উৎপাদন শুল্ক, সেস ও সারচার্জ জারী থেকে রাজস্ব বাড়াচ্ছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যর্থতার ফল। তারমতে আন্তর্জাতিক বাজারে পেট্রোপন্যের মুল্য বৃদ্ধি পেলে তার প্রভাব আশপাশের অন্য দেশের উপরও পড়ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন