News71.com
 International
 11 Jul 21, 11:40 AM
 295           
 0
 11 Jul 21, 11:40 AM

ইরাকে মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা॥  

ইরাকে মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা॥   

নিউজ ডেস্কঃ ইরাকে মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। দেশটির আল আনবার প্রদেশে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে এই হামলা হয়। তবে এ পর্যন্ত নতুন এই হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। এদিকে হামলার বিষয়ে এখনো কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।

এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকিও এর আগে ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন