News71.com
 International
 11 Jul 21, 07:14 PM
 267           
 0
 11 Jul 21, 07:14 PM

তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসীর মৃত্যু॥

তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসীর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ জন অভিবাসী মারা গেছেন। নিহতদের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকও রয়েছেন। রোববার (১১ জুলাই) রয়টার্স এ খবর প্রকাশ করেছে। রয়টার্স সূত্রে জানা যায়, তুরস্কের ভেন প্রদেশে ৩৮ জন অভিবাসী নিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে বাসটিতে আগুন ধরে মারা যান ১২ জন। মৃতরা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক। বাকি ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। ইরান সীমান্তে অবস্থিত তুরস্কের ভেন প্রদেশ। এখান থেকে অভিবাসীরা তুরস্ক হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমিয়ে থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন