News71.com
 International
 11 Jul 21, 07:21 PM
 296           
 0
 11 Jul 21, 07:21 PM

অস্ট্রেলিয়ায় কোভিডে শনাক্তে সর্বোচ্চ রেকর্ড এবং বছরের প্রথম মৃত্যু॥  

অস্ট্রেলিয়ায় কোভিডে শনাক্তে সর্বোচ্চ রেকর্ড এবং বছরের প্রথম মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় করোনার সংক্রমণ ঠেকানোর দিক দিয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজারের কিছু বেশি। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯১১ জনের। তবে এ বছর আজকের দিনের আগে পর্যন্ত করোনায় কোনো মানুষের মৃত্যু ছিল না দেশটিতে। তবে করোনায় বছরের প্রথম কোনো ব্যক্তির মৃত্যু দেখল অস্ট্রেলিয়া। রবিবার নিউ সাউথ ওয়েলসে একজনের মৃত্যু হয় এ ভাইরাসে। সেই সঙ্গে এদিন ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এ বছরে একদিনে সর্বোচ্চ রেকর্ড।

এ তথ্য নিশ্চিত করেছেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়ান। তিনি বলেন, এ অবস্থায় রাজধানী সিডনিতে চলমান কঠোর লকডাউন আরও বাড়ানো হবে। নতুন শনাক্তের সংখ্যা যদি আগামীকালও একশ’র নিচে থাকে, তা আমাকে বিস্মিত করবে। আমরা কোথায় ছিলাম এবং শুক্রবার (১৬ জুলাই) চলমান লকডাউন তুলে নেওয়ার কথা ছিল। এখন সবাই বলতে পারে এটি অসম্ভব, বলেন গ্লাডিস বেরেজিকলিয়ান।

রবিবার শনাক্ত ৭৭ জনের মধ্যে ৩৩ জন আক্রান্ত অবস্থায় অন্যদের সঙ্গে সময় কাটিয়েছেন। এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। ফলে ৫০ লাখ মানুষের সিডনি শহর ও এর আশপাশে চলমান তিন সপ্তাহের লকডাউনের মেয়াদ বাড়ানো হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।এর আগে শনিবার সেখানে ৫০ জনের করোনা শনাক্ত হয়, যা ছিল চলতি বছরের সর্বোচ্চ। সাম্প্রতিক প্রাদুর্ভাবে সেখানে ৫৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন