News71.com
 International
 13 Jul 21, 11:13 AM
 266           
 0
 13 Jul 21, 11:13 AM

পদত্যাগ করলেন আফগানিস্তানের দায়িত্ব পালন করা জেনারেল অস্টিন মিলার॥

পদত্যাগ করলেন আফগানিস্তানের দায়িত্ব পালন করা জেনারেল অস্টিন মিলার॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর আফগানিস্তান ছাড়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন যুদ্ধে নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল অস্টিন মিলার।৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হবে প্রেসিডেন্ট জো বাইডেনের এমন ঘোষণার পরপরই সোমবার (১২ জুলাই) পদত্যাগ করেন জেনারেল অস্টিন স্কট মিলার।ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জো বাইডেনের ঘোষিত সময়সীমার আগেই আফগানিস্তান থেকে যুক্তরাজ্যসহ ন্যাটোভুক্ত অন্যান্য দেশ তাদের সামরিক বাহিনী প্রত্যাহার করে নিয়েছে।সোমবার সাধারণ এক অনুষ্ঠানের মাধ্যমে জেনারেল মিলার দুই মার্কিন জেনারেলের কাছে তার দায়িত্ব বুঝিয়ে দেন। এই দায়িত্ব গ্রহণ করা দুই জেনারেলের একজন ফ্লোরিডার সেন্ট্রাল কমান্ড সদর দফতর থেকে মার্কিন সামরিক পদক্ষেপগুলো তদারকি করবেন। দায়িত্ব পাওয়া অপর জেনারেল আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর ৬৫০ মার্কিন সেনার তদারকি করবেন।বিদায় অনুষ্ঠানে শীর্ষ আফগান কর্মকর্তাদের উদ্দেশ্যে এক আবেগঘন বক্তব্যে জেনারেল মিলার বলেন, ‘বিদায় বলাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমাদের কাজ হবে এখন ভুলে না যাওয়া।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন