News71.com
 International
 13 Jul 21, 11:15 AM
 292           
 0
 13 Jul 21, 11:15 AM

আফগানিস্তানের গজনিতে সাধারন মানুষের বাড়িতেই তালিবান ঘাঁটি॥

আফগানিস্তানের গজনিতে সাধারন মানুষের বাড়িতেই তালিবান ঘাঁটি॥

নিউজ ডেস্কঃ আফগানিস্তানের গজনি প্রদেশ কাউন্সিলের সদস্য হাসান রেজাজি বলেন, গজনির পরিস্থিতি শোচনীয়। সাধারণ মানুষের বাড়িতে তালিবান ঘাঁটি গেড়ে রয়েছে। ফলে আফগান সেনাদের পক্ষে এই সব ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো কঠিন হয়ে পড়েছে। এছাড়াও তালেবান বাহিনী উত্তর-পূর্বাঞ্চল থেকে গজনি শহরটি ঘিরে ফেলেছে বলে ধারণা করছে আফগান সেনাবাহিনী। অন্যদিকে, আফগান সেনাবাহিনীকে দুই দশক পর আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করলেন আমেরিকান সেনাবাহিনীর প্রধান অস্টিন মিলার। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার পর চলতি বছরের সেপ্টেম্বর থেকে আফগানিস্তান থেকে পুরোপুরি চলে যাচ্ছে আমেরিকান বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন