
নিউজ ডেস্কঃ উজবেকিস্তান সফরে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আগামী বুধবার (১৪ জুলাই) তিনি তাসখন্দের উদ্দেশে ঢাকা ছাড়বেন। তাসখন্দে ‘মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন ড. মোমেন। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন। তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া চীনের পররাষ্ট্র ওয়াং আইয়ের সঙ্গে বৈঠক হবে ড. মোমেনের। বৈঠকে টিকা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। তাসখন্দের সম্মেলনে ৪০টি দেশ থেকে ২৫০ প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলন শেষে আগামী ১৯ জুলাই ঢাকা ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।