News71.com
 International
 13 Jul 21, 09:07 PM
 285           
 0
 13 Jul 21, 09:07 PM

জনসনের টিকাদান স্থগিত করল যুক্তরাষ্ট, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন॥

জনসনের টিকাদান স্থগিত করল যুক্তরাষ্ট, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন॥

আন্তর্জাতিক ডেস্কঃ টিকা প্রয়োগের ফলে রক্ত জমাট বাঁধার প্রবণতা থাকায়, ইতোমধ্যেই জনসন অ্যান্ড জনসনের টিকাদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। এবার এ টিকার পার্শপ্রতিক্রিয়া হিসেবে যোগ হয়েছে গুলেন বারি সিনড্রোম নামে বিরল এক স্নায়বিক রোগের। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ সতর্ক করে বলছে, যারা এ টিকা নিয়েছেন তাদের মধ্যে ১০০ জন গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়েছেন। সাধারণ মানুষের তুলনায় জনসনের টিকাগ্রহীতাদের মধ্যে এ সিনড্রোম দেখা দেওয়ার আশঙ্কা তিন থেকে পাঁচ গুণ বেশি।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়েছেন প্রায় ১ কোটি ২৮ লাখ মানুষ। এর আগে জনসনের ভ্যাকসিন নিলে আট মাস ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা পাওয়া যাবে বলে দাবি করেছিল সংস্থাটি। বর্তমানে বিশ্বের সব জায়গায় দ্রুতগতিতে ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। জনসন অ্যান্ড জনসনের গ্লোবাল হেড জন ভ্যান হফ বলেছিলেন, আমাদের ভ্যাকসিন বিভিন্ন স্ট্রেনকে প্রতিরোধ করতে সক্ষম। আমাদের প্রথম ডোজটি ২৯ দিনের মধ্যে ডেল্টা ভ্যারিয়ান্টকে পরাজিত করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন