
নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের অর্থনৈতিক ও বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান সিডিসি গ্রুপ থেকে বাংলাদেশে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন। বুধবার (১৪ জুলাই) এক বার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, এই প্রথমবারের মতো বাংলাদেশের বেসরকারি ব্যাংক সিটি ব্যাংকে ৩০ মিলিয়ন ডলার আর্থিক লোন দিয়েছে সিডিসি গ্রুপ। আমরা আশা করছি, বাংলাদেশে এই বিনিয়োগের পরিমাণ ১০০ মিলিয়নে উন্নীত হবে। তিনি এই বিনিয়োগকে স্বাগত জানান। এর আগে যুক্তরাজ্যের অর্থনৈতিক ও বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান সিডিসি গ্রুপ বুধবার সিটি ব্যাংকের সঙ্গে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগে চুক্তি সই করেছে।