
আন্তর্জাতিক ডেস্ক: বিজেপির সর্বভারতীয় যুব সংগঠনে কি গুরুত্ব বাড়ছে বাংলার? দিন কয়েক আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের পর মন্ত্রিত্ব পেয়েছেন বাংলার চার সাংসদ। পশ্চিমবঙ্গের জঙ্গলমহল, উত্তরবঙ্গ, এমনকী, মতুয়া মহলের প্রতিনিধিরা মন্ত্রিত্ব পেয়েছেন। এবার যুব মোর্চার সংগঠনে গুরুত্ব পেলেন বাংলার আরও এক সাংসদ এবং এক বিধায়ক। তাৎপর্যপূর্ণভাবে, যুব মোর্চার কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন সাংসদ রাজু বিস্তা। বুধবার ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন যুব মোর্চার তরফে টুইট করে সাংগঠনিক রদবদলের কথা জানানো হয়। সর্বভারতীয় যুব সংগঠনে একাধিক নতুন মুখকে স্থান করে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বাংলার এক সাংসদ ও এক বিধায়ক অন্যতম। একজন দার্জিলিঙয়ের সাংসদ রাজু বিস্তা। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অপরজন হলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা। দার্জিলিংয়ের সাংসদকে যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। আর দুবরাজের বিধায়ককে করা হয়েছে যুবমোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি। তবে রাজু বিস্তাকে যুবমোর্চার কেন্দ্রীয় কমিটিতে পদ দেওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।