
স্পোর্টস ডেস্কঃ দিন আসে দিন যায়। আলোর মুখ দেখে না বাফুফের একাডেমি। কমলাপুর স্টেডিয়ামে একাডেমির কার্যক্রম শুরুর কথা ফুটবল ফেডারেশনের। যার সংস্কার করে দেয়ার কথা জাতীয় ক্রীড়া পরিষদের। চলতি জুলাইয়ে একাডেমি শুরুর কথা থাকলেও সম্ভব হয়নি। কোভিড আর ধীর গতির সংস্কার কাজ নির্ধারিত সময়ে একাডেমির কার্যক্রম শুরু করতে দেয়নি। যা নিয়ে ক্ষুব্ধ বাফুফে সভাপতি।সম্পূর্ণ কাজ শেষ না হলেও আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাডেমির কার্যক্রম। কাজের অগ্রগতি পরিদর্শন করে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।
জাতীয় ক্রীড়া পরিষদ একাডেমির সংস্কার কাজ দ্রুত শেষ না করে দেয়ায় কিছুটা ক্ষুব্ধ বাফুফে সভাপতি। কাজী সালাহউদ্দিন বলেন, আমি তো কারো জন্য অপেক্ষা করতে পারবো না। আপনার কাছে আমি একটা জিনিস চাইতে পারি। আপনি দিলে ভালো যদি না দেন আমি তো অপেক্ষা করবো না, আমাকে কাজ করে যেতে হবে। কারণ আমি তো এখানে আসছি টকশো করতে নয়। দিনশেষে ফুটবল খেলবে খেলোয়াড়রা আমি খেলবো না। আমরা যতখানি পারি ফিজিক্যালি, মেন্টালি আমরা করে যাবো।