News71.com
 International
 19 Jul 21, 01:00 PM
 295           
 0
 19 Jul 21, 01:00 PM

করোনার ডেল্টা ভার্সনে বিপর্যস্ত পর্তুগাল॥ খোলা ময়দানে হচ্ছে না ঈদ জামাত

করোনার ডেল্টা ভার্সনে বিপর্যস্ত পর্তুগাল॥ খোলা ময়দানে হচ্ছে না ঈদ জামাত

আন্তর্জাতিক ডেস্কঃ ডেল্টা ভেরিয়েন্টের প্রভাবে রাজধানী লিসবনসহ ইউরোপের দেশ পর্তুগাল জুড়ে কোভিড-১৯ পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। ফলে লিসবনসহ ৯০টি সিটি করপোরেশনে বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনায় গত বারের মতো এবারও খোলা মাঠে ঈদুল আজহার নামাজের জামাত আয়োজনের অনুমতি দেয়নি পর্তুগাল প্রশাসন।

আগামী ২০ জুলাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম বলেন, ইউরোপের সবচেয়ে বড় ঈদের জামাতের আয়োজন করা করা হয় পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত স্থানীয় মাতৃ মনিজ পার্কে। কিন্তু পর্তুগালের করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় আমরা পর্তুগাল প্রশাসনের কাছে আবেদন করেও খোলা ময়দানে জামাতের অনুমতি পাইনি। তবে পর্তুগাল সরকারের স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে স্থানীয় মসজিদগুলোতে নামাজের আয়োজন করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন