News71.com
 International
 22 Jul 21, 07:32 PM
 305           
 0
 22 Jul 21, 07:32 PM

বিশ্বে করোনা মহামারিতে মৃত্যু সংখ্যা ৪১ লাখ ছাড়ালো॥

বিশ্বে করোনা মহামারিতে মৃত্যু সংখ্যা ৪১ লাখ ছাড়ালো॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কোনোভাবেই কমছে না। সর্বশেষ করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৮১৯ জনে। এছাড়া এ সংক্রমণে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লাখ ৪১ হাজার ৮৯১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৫৩ লাখ ২০ হাজার ৭৭৭ জন। করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৪১৬ জন আর মারা গেছেন ৬ লাখ ২৫ হাজার ৮০৮ জন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ৫৬ হাজার ৮৩৯ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ১৯ হাজার ২১ জনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন