News71.com
 International
 23 Jul 21, 11:24 AM
 273           
 0
 23 Jul 21, 11:24 AM

নেপালের নতুন প্রধানমন্ত্রী দেউবাকে শেখ হাসিনার অভিনন্দন॥

নেপালের নতুন প্রধানমন্ত্রী দেউবাকে শেখ হাসিনার অভিনন্দন॥

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবাকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় ফেডারেল ডেমোক্রাটিক রিপাবলিক নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনার পঞ্চমবারের মতো উচ্চ পদে ফিরে আসা এবং নেপালের সংসদ কতৃর্ক ১৮ তারিখে আপনাকে প্রদত্ত নিরঙ্কুশ সমর্থন তা আপনার নেতৃত্বের ওপর জনগণ এবং নেপালের রাজনৈতিক নেতৃত্বের যে বিশ্বাস ও আস্থা রয়েছে তারই প্রমাণ। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের প্রধনমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এবং নেপালের মধ্যে একাধিক অভিন্ন এবং অংশীদারিত্বের ভিত্তিতে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক অব্যাহত থাকবে ৷v

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন