News71.com
 International
 23 Jul 21, 11:03 PM
 278           
 0
 23 Jul 21, 11:03 PM

তুরস্কে ৪৫ অভিবাসী নিয়ে নৌকাডুবি॥

তুরস্কে ৪৫ অভিবাসী নিয়ে নৌকাডুবি॥

আন্তর্জাতিক ডেস্কঃ এবার তুরস্কের দক্ষিণে কাস শহরের ২৫৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৪৫ অভিবাসীকে নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেল। শুক্রবার (২৩ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। তুরস্কের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নৌকাটি ডুবে যায়। এ ঘটনা জানার সঙ্গে সঙ্গে তুর্কি প্রশাসন নৌবাহিনীর জাহাজ ও বিমান পাঠিয়েছে। দেশটির দক্ষিণে এখন ওই নৌকার খোঁজ ও অভিবাসীদের উদ্ধারে অভিযান চলছে।v

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন