News71.com
 International
 23 Jul 21, 11:04 PM
 274           
 0
 23 Jul 21, 11:04 PM

জাপান থেকে শনিবার ঢাকায় আসছে আড়াই লাখ টিকা॥

জাপান থেকে শনিবার ঢাকায় আসছে আড়াই লাখ টিকা॥

নিউজ ডেস্কঃ  জাপান থেকে শনিবার (২৪ জুলাই) ঢাকায় আসছে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকা। শুক্রবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার চালান শনিবার ঢাকায় আসবে। বেলা সোয়া তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এই অ্যাস্ট্রেজেনেকার টিকা এসে পৌঁছাবে। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহেদ মালিক এই টিকা গ্রহণ করবেন। উল্লেখ্য, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার প্রথম ধাপে এই টিকা আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন