News71.com
 International
 24 Jul 21, 11:43 PM
 312           
 0
 24 Jul 21, 11:43 PM

বন্যার পর এবার চীনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা॥

বন্যার পর এবার চীনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা॥

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে গত কয়েক দিনের প্রবল বর্ষণের পর এবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। পূর্ব চীনে রোববারই (২৫ জুলাই) আছড়ে পড়তে চলেছে ‘ইন-ফা’ নামের শক্তিশালী ঘূর্ণিঝড়টি। ইন-ফা-র পাশাপাশি ‘নেপার্টাক’ নামের আরও এক ঘূর্ণিঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরে এখন শক্তি সঞ্চয় করছে। এর প্রভাব জাপানের মূল ভূখণ্ডে পড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এর মধ্যে গতকাল শুক্রবার থেকেই শুরু হয়েছে টোকিও অলিম্পিক। তাই এই ঘূর্ণিঝড়ের প্রভাব টোকিও এবং গেমসের আসরে কতটা পড়ে, সেটাই এখন দেখার বিষয়। এর আগে, গত চার দিন ধরেই দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে চীনে। এর জেরে দেশের পূর্বাংশের অনেক জায়গাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। চীনের ঝেংঝউ-সহ মোট ২২টি শহর এখন বন্যার কবলে। ইতোমধ্যেই ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন