News71.com
 International
 25 Jul 21, 10:22 PM
 290           
 0
 25 Jul 21, 10:22 PM

সেনা অভিযানে ২৬৯ তালেবান নিহত॥দাবি আফগান সরকারের

সেনা অভিযানে ২৬৯ তালেবান নিহত॥দাবি আফগান সরকারের

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের সেনাবাহিনী দেশটির ১৩টি প্রদেশে তালেবানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এতে কমপক্ষে ২৬৯ জন তালেবান সদস্য নিহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে কাবুল থেকে আইআরআইবি’র সংবাদদাতা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের লাগমান, নানগারহার, নুরিস্তান, কুনার, গজনি, পাকতিয়া, কান্দাহার, হেরাত, বাল্‌খ, জুযজান, হেলমান্দ, কুন্দুজ ও কাপিসা প্রদেশে এসব অভিযান চালানো হয়। এসব প্রদেশে চালানো অভিযানে ২৬৯ জন তালেবান সদস্য নিহত এবং ১৭৬ জন আহত হয়েছেন। এ সময় সেনাবাহিনী তালেবানের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে তালেবান। এদিকে, আফগানিস্তানের শতকরা ৯০ ভাগ সীমান্তের ওপর নিয়ন্ত্রণ গ্রহণ করার যে দাবি তালেবান করেছে তা প্রত্যাখ্যান করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন