News71.com
 International
 25 Jul 21, 10:29 PM
 316           
 0
 25 Jul 21, 10:29 PM

নতুন করে ইউরোপের ১৯ দেশে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট॥

নতুন করে ইউরোপের ১৯ দেশে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট॥

আন্তর্জাতিক ডেস্কঃ এবার করোনার ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে যৌথভাবে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)। সংক্রমণ প্রতিরোধে ইউরোপীয় দেশগুলোকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছে সংস্থা দুটি।

গত ২৮ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে ১৯টিতে ছড়িয়ে পড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। এমন বাস্তবতায় যৌথভাবে সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)। তারা বলছে, এই মুহূর্তে সম্মিলিত উদ্যোগ না নিলে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে ইউরোপ।অপর এক গবেষণা বলছে, গত সপ্তাহে বিশ্বব্যাপী ডেল্টা ৯ শতাংশ, ইউরোপে ২৬ শতাংশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৬০ শতাংশ বেড়েছে। ইতোমধ্যে ইউরোপের যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড, অস্ট্রিয়া ও ইতালিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতালিতে গত তিনদিনে সংক্রমণের সংখ্যা পাঁচ হাজারের বেশি। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন