News71.com
 International
 29 Jul 21, 10:24 PM
 302           
 0
 29 Jul 21, 10:24 PM

আফগানিস্তানে তালগোল পাকিয়ে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র॥ ইমরান খান

আফগানিস্তানে তালগোল পাকিয়ে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র॥ ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তালগোল পাকিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক সমাধান চাওয়ার সমালোচনা করে তিনি বলেন, অনেকের মতো আমিও বলে আসছিলাম, সেখানে কোনো সামরিক সমাধান আসবে না। যারা আফগানিস্তানের ইতিহাস জানেন, তাদের সবারই মত এ রকম। কিন্তু আমাদের আমেরিকাবিরোধী বলে আখ্যায়িত করা হয়েছে। এমনকি তালেবান খান নামেও ডাকা হয়েছে।আমেরিকার সংবাদ অনুষ্ঠান পিবিএস নিউজআওয়ারে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। বুধবার (২৮ জুলাই) রাতে এটি সম্প্রচার করা হয়েছে।

আফগানিস্তানে মার্কিন আগ্রাসন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রথমে সেখানে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর দুর্বল অবস্থানে থাকা অবস্থায় তালেবানের সঙ্গে রাজনৈতিক সুরাহার চেষ্টা করেছে তারা। ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে একটি সামরিক সমাধান চেয়েছে। কিন্তু তা কখনই সম্ভব ছিল না। যারা আফগানিস্তানের ইতিহাস জানেন, তারা তা ভালোভাবেই বোঝেন। কিন্তু যুক্তরাষ্ট্র যখন বুঝতে পেরেছে—তারা কোনো সামরিক সমাধানে আসতে পারছে না, দুর্ভাগ্যবশত, তখন আমেরিকানদের কিংবা ন্যাটোর দেনদরবারের ক্ষমতাও শেষ হয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন