
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা লাভে ভারতের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র।প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এই বিরোধিতার কথা জানিয়েছে রাশিয়ান বার্তা সংস্থা স্পুৎনিক। তবে কোন মার্কিন কর্মকর্তা এটির বিরোধিতা করেছে তার পরিচয় উল্লেখ না করা হয়নি।স্পুৎনিক জানিয়েছে, ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভের চেষ্টা শুরু করেন।
তবে ভারতের এই আকাঙ্খার ব্যাপারে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তাতে আপত্তি রয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে অবশ্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছিল। চলতি বছরের জানুয়ারি মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দুই বছরের জন্য ভারতের পর্যায়ক্রমিক অস্থায়ী সদস্যপদের মেয়াদ শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ভারত এই প্রথম নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ পেল।