
আন্তর্জাতিক মানের যুক্তরাজ্যের প্লাইমাউথ শহরে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শহরের কিহ্যাম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা সেখানে ছুটে যান। শুক্রবার (১৩ আগস্ট) ভোরে এক বিবৃতিতে স্থানীয় ডেভন ও কর্নওয়েল পুলিশ জানায়, একজন বন্দুকধারী একটি বাড়িকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। তাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৃতীয় আরেক নারী মারা যান। এছাড়া ঘটনাস্থল থেকে আরও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হামলাকারী বলে ধারণা করছে পুলিশ।