
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের উত্তরাঞ্চলের কৃষ্ণসাগর এলাকায় বন্যায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার (১৪ আগস্ট) বোজকুর্ট এলাকায় একটি ভবনধসের ফলে সেখানে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।স্থানীয়রা আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।তুরস্কে দুর্যোগ বিষয়ক দপ্তর শনিবার জানিয়েছে, বুধবার উত্তরাঞ্চলের কৃষ্ণসাগর এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাতে বন্যার কারণে ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। বন্ধ হয়ে যায় রাস্তাঘাট ও শত শত গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।
তুরস্কের দূর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা পরিদপ্তর জানিয়েছে, দুই হাজার ২০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজ বাসিন্দাদের খোঁজ চলছে। তুরস্কে বিশেষজ্ঞরা বলছেন, নদী নিয়ে অকারণ হস্তক্ষেপ ও ত্রুটিপূর্ণ নির্মাণ ও স্থাপনার জন্য এই বন্যা হয়েছে। তুরস্কের এই বন্যা সাম্প্রতিক সময়ের দ্বিতীয় প্রাকৃতিক দুর্যোগ। গত দুই সপ্তাহ ধরে দক্ষিণের উপকুলীয় এলাকায় জরুরি ত্রাণ কর্মীরা দাবদাহ দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে বন্যা শুরু হতে হতেই দাবদাহ নিয়ন্ত্রণে চলে এসেছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের জন্য এসব বিপর্যয়ের দেখা মিলছে।
সূত্র: এপি, রয়টার্স, গার্ডিয়ান।