
নিউজ ডেস্কঃ সম্প্রতি তালেবানের সঙ্গে আফগানিস্তান দখল করতে যারা দেশ ছেড়েছেন তাদের বিষয়ে সতর্ক রয়েছে গোয়েন্দারা। তারা বাংলাদেশের ঢোকার চেষ্টা করলেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সোমবার (১৬ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিককের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, আমাদের দেশের গোয়েন্দাদের কাছ থেকেই জানা যাবে যে বাংলাদেশ থেকে কতজন আফগানিস্তানে গেছে কিংবা সেখানে কতজন অবস্থান করছে। রাষ্ট্রীয়ভাবে আফগানিস্তান থেকে আমাদের বলা হয়নি যে কতজন বাংলাদেশি তাদের দেশ থেকে পালিয়ে গেছে কিংবা আটক হয়ে কারাগারে রয়েছে। এসব নিয়ে দেশে যারা কাজ করে তারা সতর্ক রয়েছে। আফগানিস্তানফেরতরা যদি বাংলাদেশে ঢোকার চেষ্টা করে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। পুলিশের এ কর্মকর্তা বলেন, হঠাৎ যদি কারও সন্তান বা ছাত্রকে খুঁজে পাওয়া না যায় অথবা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে। তার সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না তাহলে তার বিষয়ে দ্রুত পুলিশকে জানানো উচিত।