
আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যুহার। টানা চার দিনের পরিসংখ্যানে দেখা গেছে আজ বুধবার (১৮ আগস্ট) বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৯ হাজার ৯০৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৫ হাজার ৪৯৮ জন। যা গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) মারা যান আরও ৭ হাজার ৬১১ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ২০ হাজার ৪০৫ জন।
সোমবার (১৬ আগস্ট) মারা যান আরও ৮ হাজার ৯৫ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ৬৮ হাজার ৮৮৬ জন। আর রোববার (১৫ আগস্ট) মারা যান ৮ হাজার ৬৫০ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ৪৬ হাজার ২২ জন। চার দিনের হিসেবে আজ বুধবার বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৩ লাখ ৯৪ হাজার ৩৫৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৫১৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৪৯০ জন।