News71.com
 International
 22 Aug 21, 01:05 PM
 547           
 0
 22 Aug 21, 01:05 PM

আফগানিস্তান ইস্যুতে মর্কেল-পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক॥ স্থানীয় সেনাদের উদ্ধারে সহায়তা কামনা  

আফগানিস্তান ইস্যুতে মর্কেল-পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক॥ স্থানীয় সেনাদের উদ্ধারে সহায়তা কামনা   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে শান্তি ফেরাতে ও সেদেশের মুক্তকামি নাগরিকদের রক্ষায় বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিতে রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর প্রয়োজনে তালেবানের সঙ্গে অবশ্যই কাজ করবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। অপরদিকে আশরাফ গনি সরকারের পতন ও সেখানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর দেশটিকে ভেঙে পড়া থেকে রক্ষায় পদক্ষেপ ইস্যুতে পশ্চিমাদের প্রতি নাক না গলানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এএফপি, রয়টার্স ও দ্য গার্ডিয়ান। গত ১৫ আগষ্ট তালেবান যোদ্ধাদের হাতে আফগানিস্তানের পতন ঘটার পর শুক্রবার ক্রেমলিনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে এক গুরুত্বপূর্ন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রেসিডেন্ট পুতিন ও মর্কেল । এ সময় রুশনেতা পুতিন আরও বলেন, ‘আফগানিস্তানের প্রায় সম্পূর্ণ অংশ বর্তমানে তালেবান মুভমেন্টের নিয়ন্ত্রণে। এটাই বাস্তব। এ বাস্তবতা সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে ও আফগানিস্তান রাষ্ট্র ভেঙে পড়া প্রতিরোধে নিতে হবে বাস্তব সম্মত পদক্ষেপ। ’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। তবে এর আগে জনসন ‘তালেবানের মূল্যায়ন কথায় নয়, তাদের কাজে করা হবে’ বলে মন্তব্য করেছিলেন। আর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ‘বাইরে থেকে মূল্যবোধ’ চাপিয়ে দেওয়ার ‘দায়িত্বজ্ঞানহীন নীতির’ও সমালোচনা করেন ভ্লাদিমির পুতিন। বলেন, ‘একটা দেশের জনগণ কী করবে, না করবে; তাদের রাজনৈতিক জীবন কেমন হবে তার মানদণ্ড আপনারা (বাইরের শক্তি) চাপিয়ে দিতে পারেন না। ’ আফগানিস্তান থেকে ‘শরণার্থীর ছদ্মবেশে’ যাতে ‘সন্ত্রাসীরা’ প্রতিবেশী দেশগুলোতে ঢুকতে না পারে, সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন রুশ প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের ফলাফল নিয়ে ভেবে সময় পার করার মধ্যে তাঁর দেশের কোনো লাভ নেই।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল শনিবার স্বীকার করেছেন, তালেবান সদস্যদের বিরুদ্ধে আফগান সেনাবাহিনীর প্রতিরোধ সক্ষমতা নিয়ে তাঁদের ভুল ধারণা ছিল। আগের দিন মস্কো সফরকালে ম্যার্কেল আফগানিস্তান থেকে স্থানীয় সেনাদের উদ্ধারে পুতিনের সহায়তা কামনা করেন। ম্যার্কেল বলেন, ‘আমরা মনে করি, আফগানিস্তানে ২০ বছর ধরে যাঁরা আমাদের সঙ্গে কাজ করেছেন তাঁদের সরিয়ে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের ওই সব মানুষকে জার্মানিতে থাকতে দেওয়া হবে। ’ প্রসঙ্গত, কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গত মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন তালেবান নেতারা। সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তাঁরা শান্তি চান। পুরোনো শত্রুদের বিরুদ্ধে তাঁরা প্রতিশোধ নেবেন না। এ ছাড়া শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন