News71.com
 International
 23 Aug 21, 09:13 PM
 306           
 0
 23 Aug 21, 09:13 PM

কারাগারে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যা চেষ্টা॥

কারাগারে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যা চেষ্টা॥

আন্তর্জাতিক ডেস্কঃ গণহত্যা চালানোর অভিযোগে কারাগারে আটক বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনাইন আনেজ আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (২৩ আগস্ট) কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, আত্মহত্যার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বেঁচে গেছেন ৫৪ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট আনেজ। তার বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে।

কারাগারের পরিচালক জুয়ান কার্লস লিমপিয়াস জানান, আনেজ বর্তমানে তার পরিবারের সঙ্গে রয়েছেন। আনেজের মেয়ে ক্যারোলিনা রিবেরা বলেন, মানসিক অবসাদের কারণে গত শনিবার (২২ আগস্ট) মা আত্মহত্যার চেষ্টা করেন। তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। ২০১৯ সালে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন বলে অভিযোগ আনা হয় আনেজের বিরুদ্ধে। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ২২ জন নিহত হন। এদের সবাই সাবেক প্রেসিডেন্ট মোরালেসের সমর্থক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন