
আন্তর্জাতিক ডেস্ক: আতঙ্কের আফগানিস্তান থেকে ঘরে ফেরা। কাবুলের গুরুদওয়ারা থেকে গুরুগ্রন্থসাহেব সঙ্গে নিয়ে ভারতে ফিরলেন ২৫ ভারতীয়সহ ৭৮ জন। সকালের বিমানে ভারতে ফিরলেন প্রত্যেকে। এই পরিস্থিতিতে সকলেই ফিরে আসছেন দেশে, তাই সঙ্গে এল তাদের ধর্মগ্রন্থও। প্রায় ৪৪ জন শিখ সম্প্রদায়ের মানুষ আফগানিস্তান থেকে ফিরেছেন । প্রত্যেকদিনই প্রায় ভারতীয় বিমান বাহিনীর বিমানে করে দেশে ফেরানো হচ্ছে আফগানে থাকা ভারতীয়দের। তাদের মধ্যে গোপালনগরের ৩ জন যুবকও রয়েছেন। গত কয়েকদিন ধরেই কাবুল বিমানবন্দরের ছবিটা অন্যরকম। আফগান প্রদেশ ছাড়ার তাড়নায় হুড়োহুড়ি শুরু হয় যায়। পদপিষ্ঠ হয় বেশ কিছু মানুষ। ভারত সরকার প্রতিদিনই সকাল ও সন্ধ্যেবেলার ফ্লাইটে দেশে ফেরাচ্ছে ভারতীয়দের।এদিন আরও ৩ বাঙালি ফিরেছেন ঘরে। কাবুল থেকে কাতার হয়ে গোপালনগরের বাড়িতে ফেরেন বিদ্যুৎ বিশ্বাস, পশাল সরকার ও রঘুনাথপুরের প্রবীর সরকার। আমেরিকান সেনা ক্যাটারিংয়ে কাজ করতেন তাঁরা। এছাড়াও সীমানা পার করে আফগানিস্তান থেকে তাজাকিস্তান হয়েও নিয়মিত দিল্লি ফেরানো হচ্ছে ভারতীয়দের। এখনও পর্যন্ত ৫০০ বেশি ভারতীয়দের ফেরানো হয়েছে দেশে।