News71.com
 International
 25 Aug 21, 11:46 AM
 294           
 0
 25 Aug 21, 11:46 AM

ওয়াল্ড মিটারে কমতে কমতে বিশ্বে ফের বাড়ল করোনায় মৃত্যু সংখ্যা॥

ওয়াল্ড মিটারে কমতে কমতে বিশ্বে ফের বাড়ল করোনায় মৃত্যু সংখ্যা॥

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যুহার। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ১০ হাজার ৪২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৪ হাজার ৪৭৭ জন। টানা কয়েক দিন বিশ্বব্যাপী মৃত্যু কমার পর আবারো বেড়ে গেল।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৪ লাখ ৬৫ হাজার ২১৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ৯৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৯৬৮ জন। এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় একদিনে মারা যান আরও ৭ হাজার ৫৬৪ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ১১ হাজার ৪১১ জন। সোমবার (২৩ আগস্ট) বিশ্বে করোনায় মারা যান আরও ৮ হাজার ২৬৪ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ৫১ হাজার ৫১০ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন