News71.com
 International
 28 Aug 21, 07:26 PM
 356           
 0
 28 Aug 21, 07:26 PM

বর্তমানে এক অসহায় যুক্তরাষ্ট্রকে দেখছে গোটা বিশ্ব॥ ডোনাল্ড ট্রাম্প

বর্তমানে এক অসহায় যুক্তরাষ্ট্রকে দেখছে গোটা বিশ্ব॥ ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন , আফগানিস্তানে হামলায় মার্কিন সেনাদের মৃত্যুতে বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের দুর্বল ও অসহায় চেহারা ফুটে উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প, তার প্রতিপক্ষ প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বল নেতৃত্বের কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্পের দাবি, তিনি প্রেসিডেন্ট থাকলে এমন ঘটনা কখনই ঘটতো না।ট্রাম্প বলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানবন্দরে হতাহতদের মধ্যে ১৩ জন মার্কিন সৈন্য আছেন। এ সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন এমন একজন, যিনি জানেন না তার কী করা উচিত।


তালেবান ক্ষমতা দখলের পর এভাবে হামলায় সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের ও মার্কিন যোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ট্রাম্পের দাবি, ২০২০ সালে চুক্তি হওয়ার পর ১৮ মাসে কোনো মার্কিন সেনাকে তালেবান হত্যা করেনি। এর আগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুলে বিমানবন্দরে জোড়া আত্মঘাতী হামলায় এ পর্যন্ত ১৩ মার্কিন সেনা ও ২৮ তালেবান সদস্যসহ কমপক্ষে ১৭৫ জন নিহত হয়েছেন। এদিকে জঙ্গি সংগঠন আইএস খোরাসান এ হামলার দায় স্বীকার করার একদিন পার না হতেই (আইএস)কে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন