News71.com
 International
 29 Aug 21, 07:02 PM
 248           
 0
 29 Aug 21, 07:02 PM

আন্তর্জাতিক অ্যাকর্ড চুক্তিকে স্বাগত জানিয়েছে জার্মানি॥

আন্তর্জাতিক অ্যাকর্ড চুক্তিকে স্বাগত জানিয়েছে জার্মানি॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের পোশাক শিল্প কারখানায় কাজের পরিবেশ ও সুরক্ষা নিশ্চিতে 'আন্তর্জাতিক অ্যাকর্ড’ চুক্তিকে স্বাগত জানিয়েছে জার্মানি। রোববার ( ২৯ আগস্ট) ঢাকার জার্মান দূতাবাস এক বার্তায় এ স্বাগত জানায়। বার্তায় ঢাকার জার্মান দূতাবাস জানায়, বাংলাদেশের পোশাক শিল্প কারখানায় কাজের পরিবেশ ও সুরক্ষা নিশ্চিতে 'আন্তর্জাতিক অ্যাকর্ড’ চুক্তিকে জার্মানি স্বাগত জানিয়েছে। এ চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের পোশাক শিল্পে কাজের ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত হবে বলে আশা করছে জার্মানি। জানা যায়, বাংলাদেশের পোশাক শিল্প কারখানায় কাজের পরিবেশ ও সুরক্ষা নিশ্চিতে সম্প্রতি বিদেশি কোম্পানি এবং আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে এ চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন