News71.com
 International
 29 Aug 21, 07:53 PM
 270           
 0
 29 Aug 21, 07:53 PM

বেদখলে থাকা পঞ্জশির প্রদেশে এবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল তালিবান॥

বেদখলে থাকা পঞ্জশির প্রদেশে এবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল তালিবান॥

আন্তর্জাতিক ডেস্কঃ নিজেদের বেদখলে থাকা ও স্থানীয়দের কঠোর প্রতিরোধ গড়ে তোলা পঞ্জশির প্রদেশে এবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল তালিবান। গোটা আফগানিস্তান যখন তালিবানের দখলে, তখনও প্রতিরোধ গড়ে তুলেছে পঞ্জশির। তালিবান বিরোধী শক্তিগুলি ক্রমে পঞ্জশিরে একজোট হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। সেই পরিস্থিতিতে আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্‌ টুইটারে একাধিক পোস্ট করছেন সামগ্রিক পরিস্থিতি নিয়ে। এর পরই এসেছে তালিবানি ফতোয়া। তালিবান বিরোধীদের নিজেদের মধ্যে ও বিশ্বের সঙ্গে যোগাযোগের রাস্তা বন্ধ করতেই ইন্টারনেট সংযোগ ছিন্ন করা হয়েছে।


উল্লেখ্য গোটা আফগানিস্তানে এখন পর্যন্ত পঞ্জশিরই একমাত্র প্রদেশ, যারা তালিবানের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। প্রয়াত আফগান হিরো আহম্মেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদ ও বর্তমান ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ‌্ একই সঙ্গে তালিবান প্রতিরোধের লড়াই চালাচ্ছেন বলেও খবর পাওয়া গিয়েছে। যদিও এর আগে তালিবান দাবি করেছিল, পঞ্জশিরে প্রতিরোধ ভেঙে পড়েছে। সেখানে ঢুকে পড়েছে তারা। কোনও প্রতিরোধের মুখেই পড়তে হয়নি। রবিবারই পঞ্জশিরের প্রতিরোধ বাহিনীর পক্ষ থেকে পাল্টা বলা হয়, তালিবানের পঞ্জশির দখলের যে দাবি সম্পূর্ন মিথ্যে। একজন তালিবানও পঞ্জশিরে ঢুকতে পারেনি। উত্তরের জোটই (নর্দার্ন অ্যালায়েন্স) পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন