News71.com
 International
 03 Sep 21, 12:49 PM
 578           
 0
 03 Sep 21, 12:49 PM

ত্রিপুরা বিধানসভা স্পিকারের পদত্যাগ॥

ত্রিপুরা বিধানসভা স্পিকারের পদত্যাগ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ত্রিপুরা বিধানসভা স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছেন স্পিকার রেবতী মোহন দাস। বৃহস্পতিবার (০২ অক্টোবর) সংবাদ মাধ্যমকে তিনি নিজেই বিষয়টি জানান। বিধানসভায় ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেনের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। সাংবাদিকরা তার পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো কথা বলবেন না। পরে বিকেলে আগরতলার পার্শ্ববর্তী যোগেন্দ্র নগর এলাকায় তার নিজ বাসভবনে গিয়ে তিনি জানান, একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তার এমন মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। তবে কি তিনি কোনো চাপের কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন? এখন এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক সচেতন মহলে। বিশেষ সূত্রে জানা গেছে, খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী পরবর্তী স্পিকার মনোনীত হতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন