News71.com
 International
 27 Sep 21, 08:05 PM
 232           
 0
 27 Sep 21, 08:05 PM

ভোট বাতিলের দাবিতে উত্তাল রাশিয়া॥ মানতে নারাজ পুতিন

ভোট বাতিলের দাবিতে উত্তাল রাশিয়া॥ মানতে নারাজ পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল মস্কো। শনিবার পুশকিন স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল মস্কো। শনিবার পুশকিন স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। এ-সময় বর্তমান নির্বাচনী ব্যবস্থার কঠোর সমালোচনা করেন তারা। অনলাইনে ভোটগ্রহণ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা।

আর বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করে অনলাইনে ভোটগ্রহণের পক্ষে সাফাই গেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি দেশটির পার্লামেন্ট নির্বাচনে ফের জয়ী হওয়ার পর এ নিয়ে চলছে তীব্র প্রতিবাদ। পুতিনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগে চলছে বিক্ষোভ-সমাবেশ। নির্বাচনের ফলাফল বয়কটের ঘোষণা দিয়ে শনিবার রাজধানী মস্কোয় জড়ো হন কয়েক হাজার মানুষ। এসময় নির্বাচনী ফলাফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচনের দাবি জানান বিক্ষোভকারীরা। অনলাইনে ভোট গ্রহণের তীব্র সমালোচনা করেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন